প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালিতে ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে তিন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ১৪ সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটে। ইরানি ক্ষেপণাস্ত্রটি মেরিন সেনাদের বহনকারী একটি জাহাজে আঘাত হানে।
কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। কিছু ক্ষেত্রে মাথাব্যথা ও মস্তিষ্কে আঘাতের উপসর্গও দেখা দিয়েছে।
আহত আটজনের মধ্যে সাতজন সাধারণ মেরিন সদস্য এবং একজন কর্মকর্তা ছিলেন। হামলার পর অল্প সময়ের মধ্যে তারা আবার কাজে ফিরে যান বলে কর্মকর্তারা জানিয়েছেন।
হামলার সময় সেনারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে যে জাহাজটিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, সেটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না। কর্মকর্তারা জাহাজটির ধরন বা পরিচয় প্রকাশ করেননি; শুধুমাত্র এটিকে একটি সামুদ্রিক জাহাজ হিসেবে উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন