প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৫ বছর বয়সী যুবক হাশিম খানকে আটক করেছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড়ের কাছে ‘সাধনা ঔষধালয়ের’ সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ান মিনিটের মোড় এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস ও এসআই গাজি কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন হাশিম খানকে আটক করে তার দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার স্কুলব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক যুবক ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন