প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের বৌলতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন, এদের মধ্যে ট্রাকের চালক ও সহকারীও রয়েছেন। সংঘর্ষের ফলে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিউল আলম জানান, মাদারীপুর থেকে ছাড়া সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস যখন বৌলতলী এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে এরই মধ্যে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন