প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, সন্দেহভাজন এই দুই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য হতে পারে এবং এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। সভাটি ঢাকার মেগা প্রকল্পের কারণে সৃষ্ট যানজট নিরসন নিয়ে ছিল।
তিনি আরও বলেন, ‘যাচাই-বাছাই ও যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই একটি মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্টের গেটের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছিল বলে জানা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার জন্য সাতজন ‘আওয়ামী ফ্যাসিস্টের’ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ক্ষিপ্ত প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক গুলশানে অনুষ্ঠিত মিছিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো ধরনের বিচ্ছিন্ন মিছিল বা অপতৎপরতা রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন