ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন


ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে এই সাক্ষ্যগ্রহণ হয়। একইসঙ্গে, আদালত আগামী ৪ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন।

রবিবার (২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্যান্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলাই অপরাধ: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


সরকারের বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলাই অপরাধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন মন্তব্য করেছেন, "সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে।"

তিনি রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় এই মন্তব্য করেন।

এ সময় তিনি উল্লেখ করেন, "সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।"

তথ্যমন্ত্রী আরও বলেন, "জসাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়; সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।"

তিনি আরও যোগ করেন, "আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন, নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন, তা নির্ভর করে তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। জবাবদিহি নিশ্চিত না হলে এবং সেটি সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়ে।"

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। প্রায় আট বছর পর ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন করে ফিরছেন তিনি।

সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলি’র মহরত। সেখানেই সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি।

আমি বলব, সুযোগ হয়েছে। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিল, তখন মনে হলো সিনেমাটি করা যায়।

এ ছাড়া এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন।

সিনেমাটিতে আমিন খান ছাড়া আরো অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং হবে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আমিন খানের। এরপর তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। তবে ২০১০ সালের পর থেকে তাঁকে চলচ্চিত্রে তুলনামূলক কম দেখা গেছে।

২০১৮ সালের পর সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় অভিনয় করেন আমিন খান। যদিও সিনেমাটির শুটিং হয়েছিল ২০১৮-১৯ সালে। এর পর দীর্ঘ সময় নতুন কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে নতুন সিনেমার কাজে ফিরছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে তরুণীর বাড়িতে ধরা, শেষ পর্যন্ত বিয়ে ইসলামী আন্দোলন নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


রাতে তরুণীর বাড়িতে ধরা, শেষ পর্যন্ত বিয়ে ইসলামী আন্দোলন নেতার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব গভীর রাতের একটি ঘটনায় এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার খবর পাওয়া গেছে। পরে ওই তরুণীর সঙ্গে স্থানীয়দের উপস্থিতিতে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে মাহফুজ বিয়ের বিষয়টি স্বীকার করলেও আটক হওয়ার ঘটনাটিকে তিনি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) মাহফুজ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের আব্দুল জলিলের বাড়িতে যান। সেখানকার স্থানীয় লোকজন তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েছিলেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী রাতে ঘটনাস্থলে জড়ো হয়ে মাহ্ফুজকে আটক করে।

পরে স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে মাহ্ফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়।

মাহ্ফুজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শুক্রবার পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে’। তিনি দাবি করেন, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে কনের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছিল এবং এই জন্যই তিনি রাতে সেখানে অবস্থান করেছিলেন। পরের দিন সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।

তিনি বলেন, এর মধ্যে কোনো আপত্তিকর বিষয় নেই। মাহ্ফুজ আরও জানান, ‘কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার আংশিক ও খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন’। তার দাবি, প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

এদিকে কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সাংবাদিকদের জানান, ‘মেয়ের সঙ্গে আগে থেকেই ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ রাকিবের সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে মাহফুজ রাকিবের বিয়ে হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে স্বামী

দিনাজপুরে একটি নারীর উপর পেট্রোল ঢেলে আগুনে নৃশংসভাবে হত্যার অভিযোগে পুলিশ সাবেক স্বামীকে আটক করেছে।

শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ছিলেন একই এলাকার সিরাজুল ইসলামের কন্যা এবং দুই সন্তানের জননী। অপরদিকে, আটক মাহবুবুর রহমান (৫০) রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের পুত্র।

স্থানীয় পুলিশ এবং সূত্র থেকে জানা গেছে, শ্যামলীর প্রায় দুই মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। শনিবার রাত ১০টার দিকে সন্তানদের দেখার উদ্দেশ্যে সাবেক স্ত্রীর বাড়িতে যান মাহবুবুর রহমান। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে।

শ্যামলীর চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এলে মাহবুবুর রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্ত হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।

পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে আটক করে। ঘটনাস্থল থেকে পেট্রোলের আলামত এবং একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে।

নিহত শ্যামলীর নানি মোমিনা বলেন, "প্রথমে ছুরি দিয়ে আমার নাতনিকে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, "হামলাকারীকে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই থানায় এলে মামলাটি নেওয়া হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%