প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজদিখান উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭৫৬৫৫ জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ১৪টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৪টি।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ২৭৫৬৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪২৩১৯ জন এবং মহিলা ভোটার ১৩৩৩৩৬ জন। সিরাজদিখান উপজেলায় মোট ১৪টি ইউনিয়ন রয়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৪৪টি।
কোলা ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৯২৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪৭১০ জন এবং মহিলা ৪৫৮৮ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ৯টি। জৈনসার ইউনিয়নে মোট ভোটার ১৫৯৮৮ জন, যেখানে পুরুষ ৮২৬১ জন এবং মহিলা ৭৭২৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি।
মধ্যপাড়া ইউনিয়নে মোট ভোটার ১৪৯২৩ জন, যার মধ্যে পুরুষ ৭৭৫০ জন এবং মহিলা ৭১৭৩ জন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯টি। মালখানগর ইউনিয়নে মোট ভোটার ১৫৩২৬ জন, পুরুষ ৭৭৩৯ জন এবং মহিলা ৭৫৮৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি।
বয়রাগাদি ইউনিয়নে মোট ভোটার ১২৩৩৬ জন, পুরুষ ৬৩২১ জন এবং মহিলা ৬০১৫ জন। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। ইছাপুরা ইউনিয়নে মোট ভোটার ২৩৮২১ জন, পুরুষ ১২২৫৫ জন এবং মহিলা ১১৫৬৬ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০টি। রসুনিয়া ইউনিয়নে মোট ভোটার ২০৯৭৭ জন, পুরুষ ১০৭৪৫ জন এবং মহিলা ১০২৩২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি।
বালুরচর ইউনিয়নে মোট ভোটার ৩৫৪৩২ জন, পুরুষ ১৮৭৩২ জন এবং মহিলা ১৬৭০০ জন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫টি। লতব্দি ইউনিয়নে মোট ভোটার ২০৫০৬ জন, পুরুষ ১০৭৩৫ জন এবং মহিলা ৯৭৭১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বাসাইল ইউনিয়নে মোট ভোটার ২৪৭৯৫ জন, পুরুষ ১২৮৫০ জন এবং মহিলা ১১৯৪৫ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১২টি।
কেয়াইন ইউনিয়নে মোট ভোটার ২৪৪০১ জন, পুরুষ ১২৪৩৬ জন এবং মহিলা ১১৯৬৫ জন। এখানে মোট ভোট কেন্দ্র ১২টি। রাজানগর ইউনিয়নে মোট ভোটার ২২১৭৭ জন, পুরুষ ১১৩৭৫ জন এবং মহিলা ১০৮০২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১১টি। শেখরনগর ইউনিয়নে মোট ভোটার ২০২৭৩ জন, পুরুষ ১০৪২৩ জন এবং মহিলা ৯৮৫০ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০টি।
চিত্রকোট ইউনিয়নে মোট ভোটার ১৫৪০২ জন, পুরুষ ৭৯৮৭ জন এবং মহিলা ৭৪১৫ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ৯টি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য খসড়া ভোটার এবং কেন্দ্র তালিকা প্রকাশের পর আপত্তি বা সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত ভোটার এবং কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সিরাজদিখান উপজেলায় ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৬টি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন