প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ মোঃ হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাফিজুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন