প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র বিদায় নিল বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে। শেষ ষোলোতে এই পরাজয়ের মাধ্যমে এবারের বিশ্বকাপের সকল আয়োজক দেশ বিদায় নিল।
মেক্সিকো এবং কানাডাও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে।
সিয়াটলের লুমেন ফিল্ডে খেলা শুরু থেকেই দুই দল সমানে সমান খেলছিল। তবে বেলজিয়াম প্রথম লিড নেয়। ৯ মিনিটের সময় ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা সহজ ফিনিশিংয়ে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়।
আবার যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায়। ৩১ মিনিটে মালিক টিলম্যান দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন। কিন্তু স্বাগতিকরা সেই সমতা দীর্ঘকাল ধরে রাখতে পারেনি। মাত্র দুই মিনিট পর বেলজিয়ামের জন্য চার্লস ডি কেটেলারা দ্বিতীয় গোল করেন। ম্যাচের ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে লিড এনে দেন। বিরতিতে দুই দল এই স্কোরলাইন নিয়েই যায়।
দ্বিতীয় হাফে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে যায়, তবে তারা ভালো ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেনি। ৫৭তম মিনিটে গোলকিপারের ভুলের কারণে যুক্তরাষ্ট্র আরও একটি গোল হজম করে। গোলকিপার ম্যাথু ফ্রিজ ডি-বক্সের বাইরে গিয়ে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন এবং হ্যান্স ভানাকেন ফাঁকা জালে বল পাঠান।
যুক্তরাষ্ট্র এরপর চেষ্টা চালিয়েছিল। তবে তারা আর গোলের দেখা পায়নি। যোগ করা সময়ে বদলি হিসেবে নামা লুকাকু গোল করলে যুক্তরাষ্ট্রের বড় হার নিশ্চিত হয়। বেলজিয়ামের প্রতিপক্ষ হিসেবে শেষ আটে স্পেন উঠেছে, যারা পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন