প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলের জেরুজালেমের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এক ভারতীয় কর্মীর রক্তাক্ত লাশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, ৪০ বছর বয়সী ওই ভারতীয় শ্রমিককে দেখা যায় মেঝের ওপর পড়ে থাকতে। তার চারপাশে প্রচুর রক্ত ছিল। মোরিয়া পুলিশ স্টেশনের প্রধান যুবাল রিউভেন জানান, নিহতের মৃতদেহটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে নিহতের মৃত্যুর প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। ইসরায়েল কর্তৃপক্ষ নিহতের পরিচয় প্রকাশ করেনি। তবে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
অপর একটি সংবাদমাধ্যম ‘ওয়াইনেটনিউজ’ জানাচ্ছে, প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে ‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ ইঙ্গিত মিলেছে। এর জেরে খুনে জড়িত সন্দেহে দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর থেকে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
বর্তমানে বিপুলসংখ্যক ভারতীয় ইসরায়েলে কর্মরত আছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত দেশে প্রায় ৩২ হাজার ভারতীয় কর্মী অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত এক দ্বিপত্রিক চুক্তির আওতায় নতুন করে অনেক কর্মী সেখানে গেছেন; বাকিরা গেছেন ব্যক্তিগত মাধ্যমে। মূলত নির্মাণ খাত ও কেয়ারগিভার হিসেবেই তারা কাজ করছেন। আগামী পাঁচ বছরে সেখানে আরও ৫০ হাজার কর্মী পাঠানোর বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্প্রতি একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন