প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে একজন হচ্ছেন—মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪২) এবং অন্যজন হলেন বেঙ্গা বেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোহাম্মদ নাঈম (৪০)।
রামনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন।’
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন তাঁদের মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন