প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুন দুই ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. জামান মোল্লা এবং মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। তারা জেনারেল ম্যানেজার পদ থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হিসেবে নিয়োগ লাভ করেছেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খানসহ অন্যান্য পরিচালকবৃন্দ নতুন দুই ডিএমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এটি উল্লেখযোগ্য যে, গত ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার পদ থেকে পদোন্নতি পেয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পান মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন