প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এই কারণে প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে ভোগান্তিতে পড়বেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ এই তথ্য জানায়। সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করবে। এর ফলে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন