প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা ভারি বৃষ্টি ও ঝড়ের ফলে নেপালের বিভিন্ন অঞ্চলে মারাত্মক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এই বিপর্যয়ের ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া, ১৪ জন এখনও নিখোঁজ রয়েছে।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মাসখানেক আগে হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল নেপাল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং একের পর এক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়। সেই ধাক্কা থেকে সেরে ওঠার আগেই আবারও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশটি।
সোমবার কালী গণ্ডোকী নদীসংলগ্ন এলাকায় বিপর্যয় নেমে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ে ব্যাপক ধস নেমেছে। স্থানীয়রা চোখের সামনে পাহাড় ভেঙে পড়ার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
এই ভয়ংকর ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন যে, এমন ঘটনা সাধারণত সিনেমাতেই দেখা যায়। আস্ত পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়া বাস্তবে কল্পনা করাও অত্যন্ত কঠিন।
এর আগে গত রবিবার তিব্বত সীমান্তে তুষারধসে লণ্ডভণ্ড হয়েছিল। হিমলাং হিমল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে এই তুষার ধসের ঘটনা ঘটে। সেখানে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। পরদিনই আবার এই প্রাকৃতিক বিপর্যয় নেপালে দেখা দিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন