প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:০৯ এম || প্রকাশের তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৯:৪৩ পি.এম
নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নোয়াখালী সদর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মোঃ ফয়সালকে এবং সদস্য সচিব করা হয়েছে সাহেদ খানকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মনোয়ারা বেগম তমাকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর-২০২৬) দিবাগত রাতে জেলা এনসিপির আহ্বায়ক কাজী মাইন উদ্দিন তানভীর ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোয়াখালী সদর উপজেলা এনসিপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও উক্ত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"