প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি মঙ্গলবার সকাল ১১টার কিছু পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এবং ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহিন।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কমিটির সদস্যরা। তাদের মধ্যে ডা. কাজী শান্তানু সায়হাম অর্ণব, মোশাররফ হোসেন বেলাল, সজিবুর রহমান, মো. তানভীর রুবেল, উম্মে সালমা এবং শাহ আলম পালোয়ান উল্লেখযোগ্য। ভিডিও কলে রফিকুল ইসলাম সিকদারও আলোচনায় যোগদান করেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও সামাজিক কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া একটি আধুনিক ল্যাপটপ রেড ক্রিসেন্ট ইউনিটের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সুবিধার্থে হস্তান্তর করেন।
ল্যাপটপ হস্তান্তরকালে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম মন্তব্য করেন যে, রেড ক্রিসেন্ট সবসময় মানবতার সেবায় নিয়োজিত। জেলা পরিষদের এই উপহার তাদের দপ্তরীয় ও মাঠপর্যায়ের কার্যক্রমের সুবিধার্থে ডিজিটাল কার্যক্রমে আরো গতি আনবে।
ল্যাপটপ গ্রহণ করে রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশাবাদী যে, জনকল্যাণমূলক কার্যক্রমে ভবিষ্যতেও জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন