প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের ইস্তাম্বুলের উপকূলে সংঘর্ষের পর একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ১০ নাবিকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার, তুরস্কের বিভিন্ন সংস্থার সদস্যরা নিখোঁজ নাবিকদের উদ্ধারের জন্য কাজ চালিয়ে যান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু
এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার ইস্তাম্বুলের নিকটে মারমারা সাগরে দুটি তুর্কি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ১১ মিনিটের মধ্যে ১০ নাবিক নিয়ে একটি জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ নাবিকদের উদ্ধারের জন্য কোস্ট গার্ড, নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং অন্যান্য জরুরি সেবার কর্মীরা তৎপর রয়েছেন। তল্লাশি অভিযানে ১৮টি জাহাজ, পাঁচটি হেলিকপ্টার, দুটি ড্রোন, একটি বিমান এবং পানির নিচে অনুসন্ধানের জন্য বিশেষ সরঞ্জামসহ একটি নৌযান মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত না হওয়া অন্য জাহাজটি সিলিভরির কাছে নোঙর করে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তুরস্কের কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন