প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা। তাই প্রথম জয় পাওয়ার মঞ্চটা প্রস্তুত রয়েছে। এই লক্ষ্যে খেলতে নেমে ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে গেছে চেক প্রজাতন্ত্র।
আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ডি বক্সে আক্রমণ সাজায় চেক প্রজাতন্ত্র। তার ফল তারা পায়। ম্যাচের ৬ মিনিটে লিড এনে দেন মাইকেল সাদিলেক।
তিনি ১৮ গজ থেকে একটি নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন। ফলে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক হন সাদিলেক। ৫ মিনিট ৭ সেকেন্ডে গোলটি করেন তিনি। এর আগে ৫ মিনিট ৩০ সেকেন্ডে কুরাসাওয়ের বিপক্ষে গোল করেছিলেন জার্মানির ফেলিক্স এনমেচা।
৩৭ মিনিটে গোল শোধ দেওয়ার এক দারুণ সুযোগ তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের বক্সে প্রবেশের পর খেই হারিয়ে ফেলায় সমতায় ফেরার সুযোগ আর হয়নি।
যোগ করা সময়ে দক্ষিণ আফ্রিকার আরেকটি দারুণ সুযোগ ছিল। তবে মদিবার শটকে দুর্দান্তভাবে ব্লক করেন চেক প্রজাতন্ত্রের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এর ফলে প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচে ফেরার আর সুযোগ হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন