প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা দেখা দিয়েছে, সেসব জেলার এমপিরা ১১ দলীয় জোটের সদস্য। তিনি উল্লেখ করেছেন যে, সরকারকে বিভ্রান্ত করার জন্য তাদের দলীয় লোকজনের মাধ্যমে এই সংকট সৃষ্টি করা হতে পারে। বিএনপির এমপিরা যেখানে রয়েছেন, সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা দেখা যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মীর শাহে আলম আরও বলেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি, সেগুলো স্বৈরাচারী সরকারের সময় নিয়োগ করা হয়েছিল। তাদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগে যদি কোনো অনিয়ম ঘটে থাকে, তাহলে তা খতিয়ে দেখা হবে।
এর আগে, প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন