প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে আব্দুল্লাহ শেখ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার সময় সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ শেখ সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের সন্তান। অপরদিকে, আহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত মিজানুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামনগর হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব জানান, একটি মোটরসাইকেল মাগুরা থেকে ওয়াবদা এবং অন্যটি মাগুরা অভিমুখে যাচ্ছিল। রামনগর ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি হেফাজতে নিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন