প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর হাতিরঝিলে ‘প্যানটোনিক্স রানরাইজেশন ডায়াবেটিস ডে হাফ ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে দৌড়ের আয়োজন করা হয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় ৩ হাজার ৫০০ দৌড়বিদ।
রানরাইজেশনের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনের প্রধান উদ্দেশ্য ছিল ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা। এই প্রতিযোগিতাটি মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।
ক্যাটাগরিগুলো অন্তর্ভুক্ত ছিল ২১ দশমিক ১ কিলোমিটার, ১৫ কিলোমিটার, ৭ দশমিক ৫ কিলোমিটার এবং ২ কিলোমিটার।
অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য আয়োজকদের পক্ষ থেকে পুরো ট্র্যাকজুড়ে পর্যাপ্ত পানি ও পানীয় সরবরাহের ব্যবস্থা, চিকিৎসাসেবা এবং নামাজের জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছিল।
ডায়াবেটিস সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ইভেন্টটির মাল্টিমিডিয়া পার্টনার হিসেবে কাজ করে দৈনিক যুগান্তর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন