প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর দিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার, অবৈধ তেলেম বসতির নিকটে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নে হামলার পর এই ঘটনা ঘটে।
আলজাজিরা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে জানা যায়, এই বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইসরায়েলি সূত্রের দাবি, ফিলিস্তিনিরা একটি ইসরায়েলি নম্বরপ্লেটযুক্ত গাড়িতে করে এসে হেবরনের আশপাশে অবস্থিত একটি সামরিক চৌকির কাছে সেনাদের লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, গোলাগুলি প্রায় ২০ মিনিট ধরে চলেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে এবং শহরজুড়ে অবরোধ আরোপ করে।
সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলতি জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়েছে।
এদিকে, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলের নির্বাচনের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। এই ঘটনার পর শুক্রবারের নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির অধিকৃত পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘অনেক দেরি হওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে, নিরস্ত্র করতে হবে এবং তাদের সন্ত্রাসী অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন