প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজের পরাজয়ের ফলে বাংলাদেশ আইসিসি টেস্ট দলীয় র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গিয়ে অষ্টম স্থানে নেমে এসেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে ৭৩ এ দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশকে অতিক্রম করে ৭৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
এর আগে, ডারউইনে টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে পৌঁছেছিল। কিন্তু এরপর থেকে দলের পারফরম্যান্সে অবনতি ঘটতে শুরু করে। ম্যাকেতে পরাজয়, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার এই ধারাবাহিকতার প্রতিফলন।
ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশও লড়াই চালিয়ে গেছে। সিরিজটি ১-০ ব্যবধানে সফরকারী দলের পক্ষে শেষ হয়েছে। মিরপুর টেস্টে আট উইকেটে পরাজয়ের পর সিলেটে দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে।
এদিকে, সিলেট টেস্টে রেকর্ড গড়া দ্বিশতকের সুবাদে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন। এর ফলে, তিনি প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় স্থান করে নিয়েছেন।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন