প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি আত্মপ্রকাশ করা বাংলাদেশ সাইবার আর্মি ফোর্স নামে একটি সংগঠন দাবি করেছে যে, তারা অনলাইনে ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট ও ওয়েবসাইটের বিরুদ্ধে কাজ করছে।
একই সঙ্গে তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট এবং ভুয়া অ্যাকাউন্ট অপসারণেও তাদের ভূমিকা রয়েছে বলে দাবি করেছে।
সংগঠনটির প্রধান নির্বাহী (সিইও) রাশিদুল খান বলেন, তারা ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছেন। তার দাবি, তাদের টিম নিয়মিতভাবে ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে কাজ করছে।
সংগঠনটির প্রধান অ্যাডমিন মোঃ শরীফ উদ্দিন বলেন, তাদের কার্যক্রম শুধুমাত্র ইসরায়েল-সংশ্লিষ্ট অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ নয়; সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ও অ্যাকাউন্টের বিরুদ্ধেও তারা রিপোর্ট ও অপসারণের উদ্যোগ নিচ্ছেন। তিনি বলেন, "আমরা চাই সামাজিক যোগাযোগমাধ্যম একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশে পরিচালিত হোক।"
এছাড়া, সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, তারা প্রতিদিন প্রায় ১৫–২০টি ইসরায়েল-সংশ্লিষ্ট ওয়েবসাইট বা অনলাইন অ্যাকাউন্টের বিরুদ্ধে সফল পদক্ষেপ নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন