প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডের ফলে মসজিদ, একাধিক দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারি দোকান পুড়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। এরপর শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে আরো একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়।
করিম আরও জানান, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে ঝুট ও তুলার গুদাম, সেনেটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙারির দোকান এবং একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন