প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ সুরক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মিঠাগঞ্জ ও লালুয়া ইউপির ১৮০ জন যুব স্বেচ্ছাসেবকদের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। বুধবার দুপুর ১২ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের মাঠ প্রাঙ্গনে জাগোনারী বাংলাদেশের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম এবং সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান। এছাড়া জাগোনারী’র প্রকল্প ব্যবস্থাপক মো. জাফর আলম, কেয়ার বাংলাদেশ’র কর্মসূচী ব্যবস্থাপক বায়েজিদ বোস্তামী, টেকনিক্যাল কো-অর্ডিনেটর শাবা শবনম, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল উপস্থিত ছিলেন।
এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে রেইনকোট, ভেস্ট, হেলমেট, হেডল্যাম্প, ফিতাসহ বাঁশি, লাইফবয়া ও মেগাফোন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, "দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী সচেতনতা কার্যক্রম ও উদ্ধার কার্যক্রমে এতে স্বেচ্ছাসেবকদের কাজ সহজ হবে এবং দুর্যোগে ঝুঁকি কমে আসবে।" তিনি স্বেচ্ছাসেবকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন