প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে, সব ছাত্র সংগঠনের সহ অবস্থান বজায় রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, সব ছাত্রসংগঠনের কর্মসূচি সমানভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনটি একটি স্মারকলিপি জমা দেয়ার মাধ্যমে এ দাবি জানায়।
স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করেছে যে, তারা পূর্বঘোষিত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি সেই কর্মসূচি স্থগিত রাখে।
প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করছে, যা বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সিদ্ধান্তের পরিপন্থী। এই পরিস্থিতিতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করে ছাত্রদল জানায়, যদি সবার জন্য সমান নীতি অনুসরণ করা হয়, তাহলে ক্যাম্পাসে শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন