প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এখন পর্যন্ত সিনেমাটির সেট থেকে প্রকাশিত হয়েছে রণবীরের বেশ কিছু ঝলক। এই ছবি ও ভিডিওগুলো সামনে আসার পর, রণবীরের লুক সম্পর্কে নতুন আলোচনা শুরু হয়েছে।রণবীরকে দেখা গেছে লম্বা চুল, গালভর্তি দাড়ি এবং কালো পোশাকে। তার এই লুক ‘ধুরন্ধর’-এর লুকের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।এ কারণে প্রশ্ন উঠেছে, ‘প্রলয়’-এও কি রণবীরকে সেই রাফ অ্যান্ড টাফ অবতারে দেখা যাবে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে অভিনেতার শুটিংয়ের একটি ভিডিও। সেখানে রঙিন চশমা সামান্য নামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং রুক্ষ চেহারা অনুরাগীদের নজর কেড়েছে।‘প্রলয়’-এ রণবীরের সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন কল্যাণী প্রিয়দর্শন।
এই সিনেমার মাধ্যমে দক্ষিণী অভিনেত্রীর বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে। শুটিংয়ের একটি দৃশ্যে রণবীরকে পিঠে একটি শিশুকে নিয়ে হেঁটে আসতে দেখা গেছে। ধুলো-কাদায় ভরা পথ ধরে শিশুটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
রণবীরের এই নতুন লুক দেখে অনেকের ধারণা, ‘ধুরন্ধর’-এর পর আবারও বড় কোনো চমক দিতে চলেছেন তিনি। প্রকাশ্যে আসা শুটিংয়ের ঝলক অন্তত তেমনই ইঙ্গিত করছে।
জানা গেছে, ‘প্রলয়’-এর গল্পে ভয়াবহ এক পরিস্থিতির চিত্রায়ণ করা হবে। জম্বি আক্রমণের পাশাপাশি মারাত্মক মহামারীর প্রেক্ষাপটে এগোবে সিনেমার কাহিনি। ফলে রণবীরের এই নতুন সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে শোনা গিয়েছিল, অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকার জন্য রণবীর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন। এমনকি ২০২৭ সালে নতুন করে কাজে ফেরার কথাও শোনা যায়। তবে তার আগেই ‘প্রলয়’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন