০১:৫৭ পি.এম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারকে রিলেট করে পুরো ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। তিনি আরো জানান, জব মার্কেটের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে।
আজ শুক্রবার, সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে উচ্চশিক্ষা নিয়ে একটি সংলাপে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে সরকার কাজ করছে। অর্থনীতি এবং শিক্ষাখাতের সঙ্গে সামঞ্জস্য রেখে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: পিএসসির দুই সদস্যের পদত্যাগ, সদস্য সংখ্যা ২০ থেকে ১৮
অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে গবেষণার পাশাপাশি, কিভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ন।
এসব বিষয় সঠিকভাবে তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে সহায়তা করবে বলেও তিনি জানান।
মন্ত্রী বিশ্ববিদ্যালয় উপাচার্যদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মেয়েসহ ছিনতাইয়ের কবলে সিনিয়র সাংবাদিক আরিফ আলম দিপু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন