প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করেছে। এবার তিনি প্রকাশ্যে নিজের সমর্থক, জনপ্রিয় নারী র্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন সম্পর্কে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর স্থানীয় সময় মিশিগানের পোর্ট হুরনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প নিকি মিনাজকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি খুব সুন্দর একটি নিতম্ব দেখেছি। নিকি মিনাজ।’
এরপর ট্রাম্প মন্তব্য করেন, ‘তাকে চোখে না পড়ে উপায় নেই।’ তিনি মিনাজকে দাঁড়িয়ে থাকতে বলেন। মিনাজ যখন দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়েন, তখন দর্শকরা উল্লাসে ফেটে পড়ে।
ট্রাম্প পরে বলেন, ‘আমি আশা করি, নিকি এতে অপমানিত বোধ করেননি। আমরা নিকিকে ভালোবাসি। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন।’
ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হুস্টেডের শারীরিক গঠন নিয়ে সম্প্রতি তার করা মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প নিকি মিনাজের প্রসঙ্গ তুলে ধরেন। হুস্টেড আগে আমেরিকান ফুটবল খেলতেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তার শারীরিক গঠন নিয়ে মন্তব্যটি ছিল নিছক রসিকতা।
মিশিগানের সমাবেশে ট্রাম্প বলেন, তিনি কখনো কোনো পুরুষকে এ ধরনের মন্তব্য করেননি। নারীদের ক্ষেত্রে বলেছেন, তবে পুরুষদের ক্ষেত্রে নয়। এরপরই তিনি নিকি মিনাজের নাম উল্লেখ করেন।
রিপাবলিকান প্রার্থীদের সমর্থন জানাতে ওই দিন ট্রাম্পের সঙ্গে সমাবেশে যোগ দেন মিনাজ। তারা এয়ার ফোর্স ওয়ানে করে মিশিগানে পৌঁছান। মঞ্চে মিনাজকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প রসিকতা করে বলেন, মিনাজ তার চেয়েও বেশি মনোযোগ আকর্ষণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে মিনাজ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি।’ তিনি যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সময়কে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে মিশিগানের বাসিন্দাদের এই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পরে ট্রাম্পকে উদ্দেশ্য করে মিনাজ বলেন, ‘প্রতিবার আপনার সঙ্গে থাকতে পারা সম্মানের।’ তিনি আরও বলেন, ‘আমি চিরকাল আপনাকে সমর্থন করব।’ ভবিষ্যতে ট্রাম্প আবার নির্বাচনে দাঁড়ালেও তাকে সমর্থন দেওয়ার কথা জানান এই র্যাপার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন