প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আকাশী গ্রামে পূর্ববিরোধের কারণে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়াও, হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। আহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৬৫) এবং তিনি আকাশী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, প্রতিবেশীদের টয়লেট তাদের বসতঘরের খুব কাছাকাছি নির্মাণ করা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার সকালে, এ বিষয়ে আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে প্রতিবেশীদের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে যে, একপর্যায়ে জিয়াউর রহমানের ছেলে সিয়াম (১৮), জোয়াদ আলীর স্ত্রী পারভীন এবং জিয়াউর রহমানের স্ত্রী শেফালী (৪০) মিলে আব্দুর রহিমের স্ত্রীর ওপর হামলার চেষ্টা করেন। প্রাণভয়ে স্ত্রী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে অভিযুক্ত সিয়াম দরজা ভেঙে লোহার রড দিয়ে তার ওপর হামলা চালান, এতে স্ত্রীর বুকের পাঁজরে গুরুতর আঘাত লেগে এবং হাতে জখম হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় অভিযুক্তরা ঘরের ট্রাংক ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই ঘটনায় মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, "অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন