প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় এক কিশোরের ছুরিকাঘাতে রানা (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। বুধবার ছুরিকাঘাতের শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোখলেস (১৬) ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
নিহত রানা জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে। সে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকার একটি বোতল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। অভিযুক্ত মোখলেসও একই কারখানায় কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে কারখানার অধিকাংশ শ্রমিকের ছুটি হয়ে যায়। কারখানার মালিকসহ অন্যান্যরা নামাজ আদায় করতে চলে গেলে সেখানে কাজ করছিল রানা ও মোখলেস। এ সময় হঠাৎ রানার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন