প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনের আওতায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নুর ইসলাম (৬৭) নামে এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার খড়িঞ্চা গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে। আটককৃত নুর ইসলাম মৃত নাসির উদ্দীন ভাটায়ের পুত্র এবং স্বরুপদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এই বিষয়ে বলেন, "আটক আসামীকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন