প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের একটি জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘ধড়কন’ [২০০০]-এর সিক্যুয়াল হিসেবে ‘ধড়কন ২’ নির্মাণের কাজ চলছে। ‘ধড়কন’-এ অক্ষয় কুমার, শিল্পা শেঠি এবং সুনীল শেঠির অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তবে নতুন এই কিস্তিতে এই তিন তারকার মধ্যে শুধুমাত্র সুনীল শেঠির উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
তবে সুনীল শেঠি বিশেষ অতিথি চরিত্রে উপস্থিত হতে পারেন। যদিও তাঁর চরিত্রের ধরন এবং পর্দায় উপস্থিতির সময় এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে।
‘ধড়কন ২’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারেন শ্রী নারায়ণ সিং। তিনি এর আগে অক্ষয় কুমারকে নিয়ে একাধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন।
নতুন এই কিস্তিতে বলিউডের কিছু নতুন মুখের অভিষেক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন