প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ ১৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে তাদের একটি গাড়িসহ আটক করা হয়।
পুলিশ এই অভিযানটি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আটক হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হোমনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন যে, তারা নাশকতা ও ঝটিকা মিছিলের জন্য মহাসড়কের পুটিয়া এলাকায় জড়ো হয়েছিলেন। খবর পাওয়ার পর, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ঘেরাও করে পুলিশে সোপর্দ করেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ছাত্রদলের সহযোগিতায় আটকের বিষয়টি উল্লেখ করেছেন।
অন্যদিকে, দাউদকান্দি মডেল থানার অফিসিয়াল ফেসবুক পেজে আটক ১৬ জনের ছবিসহ একটি পোস্ট প্রকাশ করে মহাসড়কের পুটিয়া এলাকা থেকে গাড়িসহ নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে আটকের খবর নিশ্চিত করা হয়েছে।
আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন— হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার সুমন (৩৪), বড় ঘাগটিয়া গ্রামের মো. শাহিন হাসান শুভ (২৬), কারারকান্দি গ্রামের ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), শামীম (২২) ও ছোটন (২১); নিলুখী ইউনিয়নের ওপারচর গ্রামের সাইদুর রহমান (৪৫), ভবানীপুর গ্রামের বাদল মিয়া (৪১) ও মো. সারমিন শাহ (৩২); ভাসানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯) ও মো. হাসান (২১) এবং আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মামুনুর রহমান (৫০)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে একটি গাড়িসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন