প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উট ‘মরুভূমির জাহাজ’ হিসেবে সুপরিচিত, কিন্তু আফ্রিকার ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এই কষ্টসহিষ্ণু প্রাণীগুলোও রড়িশ পাচ্ছে। উত্তর-পূর্ব ইথিওপিয়ার আফার অঞ্চলে পৃথিবীর অন্যতম উষ্ণতম ও শুষ্কতম স্থান, যেখানে যাযাবররা প্রায়শই মরুভূমির মধ্য দিয়ে লবণ বহনকারী উটের কাফেলা নিয়ে চলাচল করে।
আফারের সেমেরার একজন উট পালক আলি উমর বিবিসিকে বলেন, তিনি দেখতে পাচ্ছেন তার উটগুলো প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে। প্রায় ৫০০ উটের মালিক ৪০ বছর বয়সি এই ব্যক্তি বলেন, তাদের পায়ে ফোস্কা পড়ে, চোখ দিয়ে পানি আসে এবং বসার সময় গরম বালি তাদের চামড়া পুড়িয়ে দেয় ও লোম খসিয়ে দেয়।
প্রচণ্ড গরমের কারণে গত এক মাসে তিনি আটটি উটের বাচ্চা হারিয়েছেন, পরিস্থিতি আরও তীব্র ও কঠিন হয়ে উঠেছে। তিনি আরও বলেন, যে বাতাস আগে শীতল হাওয়া বয়ে আনত, এখন তা গরম বয়ে আনে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন