প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের সিংড়ায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে অটোরিকশা ও ভুট্টা ভাঙানোর মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম, সাবেক ভিপি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাতার চ্যারিটি নামের একটি আন্তর্জাতিক দাতা সংস্থার উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ৮ জনকে ভুট্টা ভাঙানোর মেশিন এবং ১৫ জনকে অটোরিকশা বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন