প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। এছাড়া, আগের হামলায় আহত আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত মোট ১ হাজার ২৫৪ জন নিহত হয়েছেন এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন।
এ ছাড়াও, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ৩৮১ জন নিহত হয়েছেন এবং ১ লাখ ৭৪ হাজার ২৩১ জন আহত হয়েছেন বলে খবর প্রদান করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন