প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাষায় সতর্ক করে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, "ইরানের নিরাপত্তা যদি নিশ্চিত করা না হয়, তবে এই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।"
সংসদের এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি উল্লেখ করেন, "যে অঞ্চলে ইরান তেল বিক্রি করতে পারবে না, সে অঞ্চলে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না।" তিনি জানান, মার্কিন জবরদস্তি ও হুমকির দিন এখন ফুরিয়ে এসেছে এবং কোনো ধরনের আগ্রাসন বা উসকানিমূলক কাজের জবাব ইরান অত্যন্ত কঠোর ও দ্রুততার সঙ্গেই দেবে।
এ সময় তিনি হিজবুল্লাহর সাবেক প্রধান শহীদ হাসান নাসরুল্লাহকে স্মরণ করে বলেন, "শত্রুরা প্রতিরোধ আন্দোলনের শীর্ষ নেতাদের হত্যা করে আন্দোলন থামিয়ে দিতে চেয়েছিল।" তবে তিনি জানান, এটি ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে না, বরং একটি সুদৃঢ় কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে যা শত্রুকে সবসময়ই বেকায়দায় ফেলে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, মার্কিন ব্লকেড বা ফাঁকা হুমকির মুখে ইরানের বীর জাতি কখনোই পিছু হটবে না।
সূত্র: মেহের নিউজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন