প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বর্তমানে চারপাশে উৎসবের এক ভিন্নরূপ রয়েছে। মাঠের লড়াইয়ের উত্তাপের বাইরের বিশাল দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তারকা ফুটবলারদের পরিবার ও সঙ্গীরা।
এই বিশেষ তালিকায় এবার উঠে এসেছে নেইমারের সঙ্গী ব্রুনা বিযানকার্দি। বিশ্বকাপ চলাকালীন মাঠে তার উপস্থিতি এবং গ্যালারিতে তার নজরকাড়া লুক ইতিমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে নামার জন্য ভক্তরা মুখিয়ে আছেন। পাশাপাশি গ্যালারিতে প্রিয় মানুষের অপেক্ষায় থাকা ব্রুনা বিযানকার্দিকেও বেশ প্রাণবন্তভাবে দেখা যাচ্ছে। একাধিক সময়ে ক্যামেরার লেন্স ঘুরেফিরে তার দিকেই স্থির হচ্ছে। সাধারণ দর্শক থেকে শুরু করে সংবাদমাধ্যম; সবখানেই এখন তার ফ্যাশন এবং নেইমারকে সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
একদিকে যেখানে নেইমারের মাঠে পারফরম্যান্সের জন্য ফুটবল বিশ্ব অপেক্ষা করছে, অন্যদিকে ব্রুনার এই উপস্থিতি এবারের বিশ্বকাপের গ্যালারিতে এক বাড়তি মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে নেইমারের অভিষেক ম্যাচের জন্য ভক্তদের উত্তেজনা তুঙ্গে, আর সেই উত্তেজনার পারদ যেন আরও বাড়িয়ে দিয়েছেন ব্রুনা।
সূত্র: মার্কা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন