প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) তার পদত্যাগপত্র জমা দেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইনও চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
উপাচার্যের পদত্যাগপত্রে উল্লেখ রয়েছে যে, তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে পারিবারিক ও ব্যক্তিগত কারণে উপাচার্যের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এই কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য অনুরোধ জানান।
অন্যদিকে, অর্থ বিভাগের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করেন, তিনি ২০১৮ সাল থেকে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। পারিবারিক ও ব্যক্তিগত কারণে তার পক্ষে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে ছাত্রজনতার একটি দল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি জাওয়াদুল হক এবং সেকশন কর্মকর্তা নাজমুল হোসেনের দপ্তরে যান। এ সময় তারা দুজনকেই অবরুদ্ধ করে পদত্যাগের দাবি জানান। তাদের চাপের মুখে দুজনেই পদত্যাগ করতে বাধ্য হন।
এর আগে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগে ভিসি জাওয়াদুল হক এবং সেকশন কর্মকর্তা নাজমুল হোসাইনের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন