প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা (দক্ষিণ), ১৭ নভেম্বর ২০২৬ : জেলা কর্তৃপক্ষ আজ বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও এবং কাচ্চিতে কাপড়ে ব্যবহৃত রং মেশানোর অভিযোগে ‘নিউ হাজী বিরিয়ানি হাউজ’ নামে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার, বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানের সময় নিউ হাজী বিরিয়ানি হাউজের রান্নাঘর ও খাদ্য প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেন কর্তৃপক্ষ। এ সময় খাবারে কাপড়ের রং ব্যবহারের পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের বিষয়টি ধরা পড়ে। এসব অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন