০১:৫৭ পি.এম
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির চিত্র অপরিবর্তিত রয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত যানবাহনের মূল লাইনে গ্যাসের চাপ না থাকায় চালকরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় চালক ও পাম্প সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ভোর হতে না হতেই অপেক্ষা শুরু হয়। যাদের জীবিকা গাড়ি চালানো, তাদের দিনের গুরুত্বপূর্ণ সময় কাটছে সিএনজি ফিলিং স্টেশনের লাইনে। দীর্ঘ অপেক্ষার পরেও যথেষ্ট গ্যাস পাওয়া যাচ্ছে না। নতুন খবর হলো, রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর নানা সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। তীব্র গরম এবং রোদের মধ্যে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এতে অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, যদি দ্রুত সংকটের সমাধান না হয় তবে তাদের জীবিকার অবস্থা আরো খারাপ হতে পারে।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
গ্যাসের জন্য অপেক্ষা করার কারণে পাম্প সংলগ্ন সড়কগুলোতেও যানজট সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। তাদেরকে সাথে এটাও গুনতে হচ্ছে যথেষ্ট লোকসান।
চালক ও পাম্প সংশ্লিষ্টদের মতে, গ্যাস সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তবে তার প্রভাব পুরো পরিবহন ব্যবস্থার উপর পড়বে। তাই তারা কেবল আশ্বাসের পরিবর্তে, জ্বালানি সংকটের দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি করছেন।
গ্রাহক এবং ভুক্তভোগীরা প্রত্যাশা করছেন, সরকার রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন