প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের কোচ হওয়ার প্রসঙ্গে আশিস নেহরা বলেছেন, ‘আমার ডিভোর্স হয়ে যাবে’।
ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরের অবস্থান বর্তমানে অস্থিতিশীল। বোর্ডের পক্ষ থেকে তার কোচের পদে থাকার ব্যাপারে চলছে গোপন আলোচনা।
ভিভিএস লক্ষ্মণ কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। যদিও অতীতে লক্ষ্মণ কোচ হওয়ার প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দিয়েছেন। ফলে এবার তিনি কোচ হবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। এই অবস্থায় সাবেক ক্রিকেটার আশিস নেহরার নামও আলোচনায় এসেছে।
বর্তমানে আইপিএলের গুজরাট টাইটান্স দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নেহরা। ভারতের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সম্প্রতি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নেহরা বলেন, ‘আমি কখনো উচ্চাকাঙ্ক্ষা শব্দটা বিশ্বাস করি না। আমার কোনো প্ল্যান নেই।
দেশের কোচ হতে পারা সম্মানের বিষয়, তবে আমি এসব নিয়ে কোনো পরিকল্পনা করছি না। ভবিষ্যতে যা হবে, দেখা যাবে। আমি যেখানে আছি, সেটি নিয়ে আমি খুশি।’
আইপিএলে গুজরাট টাইটান্সকে প্রথমবার কোচিং করে চ্যাম্পিয়ন করেছেন নেহরা। এরপর শুভমান গিলকে নিয়ে দলের সাফল্যও নিশ্চিত করেছেন। এই কারণে তার কোচ হিসেবে গুরুত্ব বেড়েছে।
তবে নেহরা দলের সাফল্যকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখতে চান না। তিনি বলেন, ‘যখন গুজরাট টাইটান্সের কথা আসে, তখন অনেকে বলেন যে আমি কোচিংয়ে ভালো করছি। সাফল্য শুধু আমার একার জন্য আসছে না, আসছে দলের জন্য। সব সময় অধিনায়ক ও কোচকে একসঙ্গে কাজ করতে হবে। ভারতীয় দলেও এমনটি হওয়া উচিত।’
শেষে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার বিষয়টি নিয়ে মজার উত্তরও দেন নেহরা। তিনি বলেন, ‘কোচ হব কি না সেই বিষয়ে উত্তর দেওয়ার জন্য এখনই সঠিক সময় নয়। আমাকে হাইকমিশনারের সঙ্গে কথা বলতে হবে, যেটা আমার স্ত্রী। না বললে ডিভোর্স হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বছরে ৮-৯ মাস ভ্রমণ করতে হয়। তাই কোনো কোচই ৩-৪ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটে থাকতে পারেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন