প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের অসহায় ও দুস্থ ব্যক্তিদের এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার (লিংকন) সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের মতে, এই ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিমন্ত্রীর ধর্মমন্ত্রীর সাথে সমন্বয় করে কাজ করা উচিত। বর্তমানে ধর্মমন্ত্রী সউদী আরবে দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পাদনের জন্য অবস্থান করছেন। তাঁর বিদেশ সফরের সুযোগে ধর্ম প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের অনুদানের প্রায় সাত হাজার ফরম নিজের নিয়ন্ত্রণে নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে একটি মন্ত্রণালয় সূত্র থেকে।
মন্ত্রণালয় সূত্রের দাবি, এই ঘটনার ফলে ধর্ম মন্ত্রণালয়ে সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে। এর ফলে মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী বিব্রতবোধ করছেন। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছেন না। ফলে মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ কয়েকজন যুগ্ম সচিবের হাতে চলে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে ২৪তম বিসিএসের কিছু কর্মকর্তা বিশেষভাবে প্রভাবশালী হয়ে উঠেছেন বলেও জানানো হয়েছে। অন্যদিকে, ধর্ম মন্ত্রণালয়ে সমন্বয়ের অভাবে বিভিন্ন কার্যক্রমে হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি অনুদান বিতরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিষয়টির দ্রুত সমাধান এবং অনুদান কার্যক্রমের যথাযথ প্রশাসনিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়হীনতা এবং সরকারি অনুদানের ফরম বিতরণে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার স্বাক্ষরিত চিঠি সম্পর্কে আজ শনিবার রাতে জানতে চাইলে ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম জামাল ইনকিলাবকে বলেন, দ্বি-পাক্ষিক হজ চুক্তির জন্য ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সউদী অবস্থান করছেন। তিনি দুই এক দিনের মধ্যে দেশে ফিরবেন। তিনি উল্লেখ করেন, সরকারি অনুদানের ফরম ধর্ম মন্ত্রী ও ধর্ম সচিবের দপ্তর থেকে বিতরণ করা হয়ে থাকে। ধর্ম মন্ত্রীর অনুপস্থিতিতে ধর্ম প্রতিমন্ত্রী লিংকন অনুদানের ফরম বিতরণের জন্য সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, "আমিও ওই চিঠি পেয়েছি। ধর্মমন্ত্রী থাকা অবস্থায় একজন প্রতিমন্ত্রীর কাছ থেকে সংসদ সদস্যদের কেন অনুদানের ফরম নিতে হবে তা বোধগম্য নয়।" ধর্ম প্রতিমন্ত্রীর ফরম বিতরণের অপ্রত্যাশিত চিঠি পেয়ে তিনি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে বিব্রতবোধ করছেন। প্রতিমন্ত্রী লিংকন অনুদানের ফরম নিয়ে যা করছেন তা অনাকাঙ্খিত বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন