প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি; এটি দীর্ঘদিন ধরে ভেবেচিন্তেই নেওয়া হয়েছে। মূলত, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর প্রয়োজন অনুভব করেছেন তিনি।
পাকিস্তানভিত্তিক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকের কাছে তার পদত্যাগ অস্বাভাবিক মনে হতে পারে। কেউ কেউ ভাবতে পারেন, তিনি দলকে মাঝপথে ছেড়ে চলে গেছেন। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার পর, এখন তার জন্য পরিবারের পাশে থাকা সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
টেইট জানান, অস্ট্রেলিয়ায় তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাই মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকতে চান বলেই তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। তার ভাষায়, আন্তর্জাতিক দলের কোচিং করাতে গেলে বছরের প্রায় ১০ মাস দেশ থেকে বাইরে থাকতে হয়, যা তার পারিবারিক জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরো বলেন, এর মানে এই নয় যে তিনি কোচিং ছেড়ে দিচ্ছেন। ভবিষ্যতে কোচিং করাতে চান, তবে এমন কোনো দায়িত্বে যেখানে পুরো বছর ব্যস্ত থাকতে হবে না। বিশেষ করে একটি সংস্করণ, যেমন টি-টোয়েন্টি বা ওয়ানডে, কাজ করার সুযোগ পেলে সেটি তার প্রথম পছন্দ হবে।
বিসিবির সঙ্গে বিকল্প কোনো সমঝোতার সুযোগ ছিল কি না, সে বিষয়ে টেইট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং তিনি আগ্রহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি তার মেয়ের বয়স ২০ বছর হতো, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু এখন মেয়ের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে বাবার উপস্থিতিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন