প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি সাংবাদিকদের বলেছেন, একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে।
মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় ট্রাম্প বলেন, ইরান বিষয়ক ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে। তার জানান মতে, হরমুজ প্রণালি এখন আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করছি।
তিনি আরও বলেন, ওই প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। হরমুজ প্রণালিতে মাইন অপসারণের প্রক্রিয়া জারি রয়েছে। ট্রাম্প বলেন, ইরান সেখানে মাইন পেতেছে এবং মার্কিন নৌবাহিনী এখন ওই জলপথকে মাইনমুক্ত করতে কঠোর পরিশ্রম করছে।
তিনি দাবী করেন, শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করা সম্ভব হবে।
ইরান বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সংশয় প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, আমি ইরানকে বিশ্বাস করি না। ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান নিয়মিত তাকে মিথ্যা বলেছে। তিনি বলেন, হরমুজ প্রণালিতে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।
হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত। এই প্রণালির দৈর্ঘ্য প্রায় ১৬৭ কিলোমিটার। এক দিকে ইরান এবং অন্য দিকে ওমান অবস্থিত। ঐ জলপথের মাধ্যমে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র : আলজাজিরা, সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন