প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর ফাজিলপুরে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে আনসার সদস্যরা চার কলেজ শিক্ষার্থীকে আটক করেছেন। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেলপথে টহল দেওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশ কিছু ইটের টুকরো উদ্ধার করা হয়।
জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রেলপথ ও স্টেশন এলাকায় সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায়ও টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সকালে টহলের সময় চার কিশোরকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে ব্যাগ তল্লাশি করা হয়। তখন ব্যাগ থেকে ইটের টুকরো পাওয়া যায়।
আটক শিক্ষার্থীরা হলেন— ধলিয়া ইউনিয়নের দৌলতপুরের আনোয়ার হোসেনের ছেলে ইমরান (১৭), ফরহাদনগরের আবদুল মান্নানের ছেলে মো. শাহেদ (১৮), লেমুয়ার টঙ্গিরপাড়ের মো. শাহাজানের ছেলে মো. শাকিল (১৮) এবং একই ইউনিয়নের রাজনগরের ইকরামুল হকের ছেলে মো. মহিন (১৮)। তারা সবাই ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
তাদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন