প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের জন্য আটজন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দলের অধিনায়ক ফাতিমা সানা এবং বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।
এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে তিনটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে দুজন করে এবং ‘সি’ ক্যাটাগরিতে তিনজন ক্রিকেটার রয়েছেন।
ফাতিমা ও সাদিয়া ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে উইকেটকিপার-ব্যাটার মুনিবা আলী সিদ্দিকী, বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু এবং ব্যাটার সিদরা আমিন অন্তর্ভুক্ত হয়েছেন।
অন্যদিকে, অভিজ্ঞ ব্যাটার আয়েশা জাফর ‘সি’ ক্যাটাগরিতে ওপেনার গুল ফিরোজা এবং সাদাফ শামসের সঙ্গে জায়গা পেয়েছেন।
ফাতিমা ধারাবাহিকভাবে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে অবদান রাখার জন্য ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। তিনি নারী দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি, তিনি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ এবং অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার কৃতিত্ব অর্জন করেছেন।
অন্যদিকে, সাদিয়া বল হাতে ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে পাকিস্তানের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছিলেন। সংক্ষিপ্ত সংস্করণে সেরা বোলারদের একজন হিসেবে তার অবস্থান স্পষ্ট হয়েছে।
‘বি’ ক্যাটাগরিতে থাকা মুনিবা, নাশরা এবং সিদরা তিনজনই অভিজ্ঞ ক্রিকেটার। তাদের ধারাবাহিক পারফরম্যান্স এবং অবদানের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় চুক্তির দ্বিতীয় স্তরে জায়গা পেয়েছেন তারা।
‘সি’ ক্যাটাগরিতে আয়েশা, গুল এবং সাদাফকে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের অন্তর্ভুক্তি দলের ভবিষ্যৎ চাহিদার প্রতিফলনও।
পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স, ফর্ম এবং ফিটনেস মূল্যায়নের পর ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। চুক্তির পুরো মেয়াদে ফিটনেসের মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত ফিটনেস পরীক্ষা করা হবে এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রত্যেক খেলোয়াড়কে নির্ধারিত মান পূরণ করতে হবে।
২০২৬-২৭ মৌসুমে পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা
‘এ’ ক্যাটাগরি- ফাতিমা সানা, সাদিয়া ইকবাল,
‘বি’ ক্যাটাগরি- মুনিবা আলী সিদ্দিকী, নাশরা সান্ধু, সিদরা আমিন
‘সি’ ক্যাটাগরি- আয়েশা জাফর, গুল ফিরোজা, সাদাফ শামস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন