প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেটের ক্ষেত্রে তাদের একচ্ছত্র আধিপত্য বহুদিনের। এবার ফুটবল বিশ্বে নিজেদের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠার জন্য ভারত একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
অক্টোবর মাসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে এশিয়ান জায়ান্ট ভারত। তবে সেলেসাওদের বিরুদ্ধে ম্যাচই একমাত্র নয়, অক্টোবরের ফিফা উইন্ডোতে একের পর এক বিশ্বকাপ খেলা শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে ৩ অক্টোবর ব্রাজিলের সঙ্গে মহারণের আগে পানামার বিরুদ্ধে মুখোমুখি হতে পারে ভারত। এরপর কেপ ভার্ডের বিরুদ্ধে খেলতে পারে তারা।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি নিশ্চিত হয়েছে অনেক আগে থেকেই। সেই মহারণের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য এআইএফএফ জোর চেষ্টা চালাচ্ছে। মধ্য আমেরিকার দেশটি নীতিগতভাবে ভারতে এসে খেলার জন্য সম্মতি জানিয়েছে বলে এআইএফএফের একটি শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামা ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছে।
এ কারণে র্যাঙ্কিং ও শক্তিতে অনেক এগিয়ে থাকা পানামার বিরুদ্ধে খেলা কোচ খালিদ জামিলের শিষ্যদের জন্য একটি বড় পরীক্ষা হবে।
ব্রাজিলের বিরুদ্ধে মহারণের তিন দিন পর, অর্থাৎ ৬ অক্টোবর কেপ ভার্ডের বিরুদ্ধে মাঠে নামার পরিকল্পনা রয়েছে ভারতের। দুই ফুটবল ফেডারেশনের মধ্যে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ম্যাচটির জন্য কলকাতার পাশাপাশি কেরালার কোচির নামও ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়ে চমক দেখানো এবং দলের গোলরক্ষক ভোজিনহার অসাধারণ পারফরম্যান্সে বিশ্ববাসীর নজর কেড়েছিল আফ্রিকার এই দেশটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন