প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ বাহিনী নেভি সিলসে যোগ দেওয়ার পরীক্ষায় দুই নারী ইতিহাস সৃষ্টি করেছেন। তবে তারা কঠিন প্রশিক্ষণের শেষ পর্যন্ত টিকতে পারেননি। তবুও, বাহিনীটির ইতিহাসে অন্য যেকোনো নারীর তুলনায় তারা সবচেয়ে বেশি দূর এগিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) কয়েক সপ্তাহ আগে একজন নারী নৌসেনা এবং একজন নারী নৌ কর্মকর্তা নেভি সিলসে যোগ দেওয়ার প্রাথমিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ক্যালিফোর্নিয়ার নৌবাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত এই কঠিন পরীক্ষার তৃতীয় সপ্তাহে তারা পৌঁছান।
চতুর্থ সপ্তাহে প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ ‘হেল উইক’ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ওই নারী কর্মকর্তা পরবর্তী প্রশিক্ষণ দলে স্থানান্তরিত হন এবং পরে নিজেই প্রশিক্ষণ থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন। অন্যদিকে, শারীরিক সমস্যার কারণে হেল উইক চলাকালে ওই নারী নৌসেনাকে প্রশিক্ষণ থেকে সরিয়ে নেওয়া হয়।
২০১৬ সালে নারীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত হওয়ার পর, এই প্রথম কোনো নারী প্রার্থীরা এতদূর এগোলেন।
হেল উইক, প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ হিসেবে পরিচিত, সাড়ে পাঁচ দিন স্থায়ী হয়। এই সময়ে প্রার্থীদের পাঁচ দিনে মাত্র চার ঘণ্টার মতো ঘুমানোর সুযোগ দেওয়া হয়। তাদের ভারী কাঠের গুঁড়ি বহন করা, উত্তাল সমুদ্রে নৌকা নামানো, ঠান্ডা পানিতে শুয়ে থাকা এবং প্রায় ২০০ মাইল দৌড়ানোর মতো কঠিন কাজ করতে হয়।
মার্কিন নৌবাহিনীর ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তথ্য অনুযায়ী, নেভি সিলসের প্রায় ছয় মাসের প্রাথমিক প্রশিক্ষণে অংশ নেওয়া প্রার্থীদের ৬৮ শতাংশ বিভিন্ন পর্যায়ে বাদ পড়েন। এমনকি প্রায় ৪৫ শতাংশ প্রার্থী হেল উইক শুরুর আগেই প্রশিক্ষণ থেকে বাদ পড়েন অথবা পরবর্তী দলে পাঠানো হন।
২০১৬ সালে নারীদের জন্য নেভি সিলস, আর্মি রেঞ্জার্স এবং গ্রিন বেরেটের মতো বিশেষ সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ চালু হয়। এরপর গত এক দশকে অল্পসংখ্যক নারী এসব কঠিন প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ শেষ করে প্রথম নারী হিসেবে বিশেষ যুদ্ধবিষয়ক নৌযান পরিচালনাকারী বাহিনীতে যোগ দেন একজন নারী সেনা। তবে নেভি সিলসের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার ক্ষেত্রে এখনো কোনো নারী ইতিহাস গড়তে পারেননি।
সূত্র: সিবিএস নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন